21 C
আবহাওয়া
২:৪২ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » কোম্পানির রিটার্ন দাখিলের সময় বাড়ল

কোম্পানির রিটার্ন দাখিলের সময় বাড়ল

রিটার্ন দাখিল করা যাবে ১ জানুয়ারি পর্যন্ত

বিএনএ, ঢাকা : জাতীয় রাজস্ব বোর্ড ফের কোম্পানি করদাতাদের কর জমার সময় বাড়িয়েছে। বুধবার (১২ মার্চ) এক আদেশে কোম্পানির ক্ষেত্রে রিটার্ন জমার সময় বাড়িয়ে ১৬ মার্চের পরিবর্তে ৩০ এপ্রিল করা হয়েছে।

এর আগে ১৬ মার্চ ও ১৫ ফেব্রুয়ারি কোম্পানি করদাতাদের রিটার্ন জমার সময় নির্ধারিত করেছিল এনবিআর।

করনীতির দ্বিতীয় সচিব এইচ এম শাহরিয়ার হাসান স্বাক্ষরিত আদেশে বলা হয়, আয়কর আইন, ২০২৩ এর ধারা ৩৩৪ এর দফা (খ) এ প্রদত্ত ক্ষমতাবলে, জাতীয় রাজস্ব বোর্ড, আয়কর আইন, ২০২৩ এ সংজ্ঞায়িত কোম্পানি করদাতাদের ২০২৪-২০২৫ করবর্ষের জন্য পূর্বে নির্ধারিত কর দিবস ১৬ মার্চের পরিবর্তে ৩০ এপ্রিল নির্ধারণ করা হলো।

উল্লেখ্য, সম্প্রতি কোম্পানির রিটার্ন জমার সময় বাড়াতে এনবিআরে চিঠি পাঠায় ব্যবসায়ীদের কয়েকটি সংগঠন। ২০২৩-২৪ অর্থবছরেও কোম্পানি রিটার্ন জমার সময়সীমা ৩০ এপ্রিল পর্যন্ত করা হয়েছিল।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী