28 C
আবহাওয়া
৩:০৭ পূর্বাহ্ণ - এপ্রিল ২৫, ২০২৬
Bnanews24.com
Home » দুপুর ১২টা পর্যন্ত ৩২.৮৮ শতাংশ ভোট পড়েছে: ইসি সচিব

দুপুর ১২টা পর্যন্ত ৩২.৮৮ শতাংশ ভোট পড়েছে: ইসি সচিব


বিএনএ, ডেস্ক:দুপুর ১২টা পর্যন্ত ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে মোট ভোট পড়েছে ৩২ দশমিক ৮৮ শতাংশ।বৃহস্পতিবার নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে ইসি সচিব এসব কথা বলেন।

আখতার আহমেদ বলেন, এবারের নির্বাচনে মোট ৪২ হাজার ৬৫১টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। এর মধ্যে এখন পর্যন্ত ৩২ হাজার ৭৮৯টি কেন্দ্রের ভোট প্রদানের তথ্য আমরা পেয়েছি। সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ তথ্য সংগ্রহ করা হয়েছে।

সচিব আরও জানান, কয়েকটি স্থানে বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও এখন পর্যন্ত কোনো কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়নি।

এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন, পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ১ হাজার ২৩২ জন।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ