28 C
আবহাওয়া
৪:৩২ পূর্বাহ্ণ - এপ্রিল ২৫, ২০২৬
Bnanews24.com
Home » ব্রাহ্মণবাড়িয়ায় দায়িত্বরত অবস্থায় পোলিং অফিসারের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় দায়িত্বরত অবস্থায় পোলিং অফিসারের মৃত্যু


বিএনএ,ডেস্ক :ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে দায়িত্ব পালনকালে  অসুস্থ হয়ে মো. মুজাহিদুল ইসলাম (৫০) নামে এক পোলিং অফিসারের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে সরাইলের জেলা পরিষদের অডিটোরিয়ামে দায়িত্ব পালনের সময় তিনি মারা যান।

মোজাহিদুল ইসলাম সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের ইসলামি ফাউন্ডেশনের একজন শিক্ষক ছিলেন।

সরাইল উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহবুবুল হক বিষয়টি নিশ্চিত করেন। তিনি  জানান,ভোটগ্রহণ শুরুর কিছুক্ষণ পরই মোজাহিদুল ইসলাম অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ