29 C
আবহাওয়া
১১:১৬ অপরাহ্ণ - মে ৩০, ২০২৬
Bnanews24.com
Home » ৭ থেকে ১০ দিনের মধ্যে বুস্টার ডোজ শুরু : স্বাস্থ্যমন্ত্রী

৭ থেকে ১০ দিনের মধ্যে বুস্টার ডোজ শুরু : স্বাস্থ্যমন্ত্রী

বুস্টার ডোজ শুরু : স্বাস্থ্যমন্ত্রী

বিএনএ,ঢাকা : আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে করোনাভাইরাসের ভ্যাকসিনের বুস্টার ডোজ প্রদান শুরু করার আশা প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। শনিবার (১১ ডিসেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের ‘জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন’ উদ্বোধনী অনুষ্ঠানে এই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

বুস্টার ডোজ দেওয়া প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘জাতীয় পরামর্শক কমিটির সুপারিশের অপেক্ষায় আছি। অ্যাপটাকে আপডেট করার কাজ চলছে। আশা করি, ৭ থেকে ১০ দিনের মধ্যে এটা শুরু করা যাবে।’

বুস্টার ডোজ প্রয়োগের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘পৃথিবীর বিভিন্ন দেশে বয়স্কদের বুস্টার ডোজ দিচ্ছে। আমরাও বয়স্কদের বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ষাটোর্ধ্ব ও ফ্রন্টলাইনার যারা তাদেরকে আমরা বুস্টার ডোজ দেব।’

তিনি আরও বলেন, এ বিষয়ে কাজ চলছে। যে অ্যাপ ছিল, সেটাকে আমরা ঠিক করে নিচ্ছি। তালিকা তৈরি করছি। আশা করি, অল্প দিনের মধ্যে এই কাজ শুরু হয়ে যাবে।’

যুক্তরাজ্যের বিজ্ঞানীরা জানান, প্রচলিত টিকার দুই ডোজ করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হওয়া থেকে দূরে রাখতে যথেষ্ট নয়। তবে ২ ডোজের পর আরেকটি বুস্টার ডোজ ৭৫ শতাংশের কাছাকাছি সুরক্ষা দিতে পারে বলে বিজ্ঞানীদের উদ্বৃতি দিয়ে বিবিসি তাদের প্রতিবেদনে জানিয়েছে।

এদিকে টিকাদানের পর দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর এখন সেই টিকার সুরক্ষা দুর্বল হয়ে আসছে। এমন অবস্থায় কিছু দেশ তাদের নাগরিকদের আরেকটি ডোজ টিকা দিচ্ছে, যেটিকে বুস্টার ডোজ বলা হচ্ছে।

বিএনএনিউজ২৪.কম/এনএএম

Loading


শিরোনাম বিএনএ
কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি বর্জ্য ব্যবস্থাপনায় গাফিলতি: দুই আঞ্চলিক নির্বাহীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর