29 C
আবহাওয়া
১১:৫৬ অপরাহ্ণ - মে ৩০, ২০২৬
Bnanews24.com
Home » ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

বিএনএ,চট্টগ্রাম : চট্টগ্রামে ১ হাজার ইয়াবাসহ দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ( ১০ ডিসেম্বর) রাতে মিরসরাই উপজেলার হাদি ফকিরহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-কক্সবাজার জেলার ঈদগাহ থানার ইসলামপুর ইউনিয়নের ধর্মের ছড়া এলাকার আবু জাফর আনসারী ছেলে ইয়াহিয়া কবির শোয়াইব (২৫) ও জালালাবাদ এলাকার তার স্ত্রী নাজমা আলম নোভা (২২)।

মিরসরাই থানার এসআই রাজিব পোদ্দার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শুক্রবার সন্ধ্যায় হাদিফকিরহাট এলাকায় ঢাকাগামী একটি যাত্রবাহী বাসে তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।এসময় তাদের সাথে থাকা একটি হাত ব্যাগ থেকে ১ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই ইয়াবাগুলো তারা ঢাকা নিয়ে যাচ্ছে বলে স্বীকার করেছে বলে তিনি জানান। এ ঘটনায় মিরসরাই থানায় মামলা দায়ের হচ্ছে।  শনিবার তাদের আদালতে চালান দেওয়া হবে।

বিএনএনিউজ২৪.কম/এনএএম

 

Loading


শিরোনাম বিএনএ
কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি বর্জ্য ব্যবস্থাপনায় গাফিলতি: দুই আঞ্চলিক নির্বাহীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর