23 C
আবহাওয়া
১:৩৮ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » বীর মুক্তিযোদ্ধাদের রুপার মেডেল দেয়ার সুপারিশ সংসদীয় কমিটির

বীর মুক্তিযোদ্ধাদের রুপার মেডেল দেয়ার সুপারিশ সংসদীয় কমিটির


বিএনএ,ঢাকা:দেশের সব বীর মুক্তিযোদ্ধাকে রুপার মেডেল দেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।রোববার (১০ অক্টোবর) সংসদ ভবনে অনুষ্ঠিত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি শাজাহান খানের সভাপতিত্বে কমিটির সদস্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক, রাজি উদ্দিন আহমেদ, কাজী ফিরোজ রশীদ এবং মোছলেম উদ্দিন আহমদ অংশগ্রহণ করেন।

এ বিষয়ে কমিটির সভাপতি শাজাহান খান সাংবাদিকদের বলেন, সরকার সব বীর মুক্তিযোদ্ধাকে স্মার্ট আইডি কার্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমরা সুপারিশ করেছি আইডি কার্ডের পাশাপাশি তাদের ত্যাগের সম্মানসূচক একটি করে রুপার মেডেল দেওয়ার জন্য।

এ বিষয়ে সংসদ সচিবালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বাধীনতা যুদ্ধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের অবদান স্মরণ করে প্রত্যেক বীর মুক্তিযোদ্ধাকে নিজ নিজ মুক্তিযোদ্ধা নম্বর সম্বলিত একটি করে রুপার তৈরি পদক প্রদানের সুপারিশ করা হয়।

বৈঠকে সংসদীয় কমিটি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের জমি সরকারি প্রতিষ্ঠানের কাছে বেশি বিক্রির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে বিশেষ অনুমতি নেওয়ার সুপারিশ করেছে।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা