20 C
আবহাওয়া
৩:১২ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » বিদেশ ফেরত দুই ছেলের হাতে পিতা খুন

বিদেশ ফেরত দুই ছেলের হাতে পিতা খুন


বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় দুই সৎ ছেলের হাতে পিতা খুনের ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তির নাম নুরুল হক চৌধুরী (৬৫)।

বুুধবার (১১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার বড়উঠান ইউনিয়নের শাহমীরপুর ৬নং ওয়ার্ড ঘোয়াল বাপের এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন বড়উঠান ইউনিয়নের চেয়ারম্যান মুহাম্মদ দিদারুল আলম।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্পত্তির বিরোধের জেরে এই হত্যাকাণ্ড। পিতাকে খুনের দায়ে অভিযুক্ত  দুই ভাই প্রবাসে ছিলেন। প্রবাস থেকে এসে জায়গা জমি ও সহায় সম্পত্তির জেরে এ ঘটনা ঘটে বলে লোকজন জানায়।

বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, খুনের ঘটনা ঘটেছে শুনেছি। আমি ঘটনাস্থলে যাচ্ছি। বিস্তারিত পরে জানাতে পারব।

বিএনএনিউজ/নাবিদ/এইচ.এম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা