29 C
আবহাওয়া
১০:৫৭ অপরাহ্ণ - মে ৩০, ২০২৬
Bnanews24.com
Home » সপ্তাহের ব্যবধানে একই এলাকায় ফের দুর্ঘটনা, নবজাতকসহ নিহত ৩

সপ্তাহের ব্যবধানে একই এলাকায় ফের দুর্ঘটনা, নবজাতকসহ নিহত ৩


বিএনএ,রংপুর : রংপুরে সপ্তাহের ব্যবধানে একই এলাকায় ফের দুর্ঘটনায়  নবজাতকসহ  ৩ জন নিহত হয়েছে । তারাগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এসময় আহত হয়েছেন আরও সাতজন।রোববার (১১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে রংপুর-দিনাজপুর সড়কের খারুভাজ ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তারাগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মাহবুব মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- নীলফামারীর নাছির উদ্দিনের ছেলে বরাত (৩০), জাহানুর ইসলামের ছেলে রফিকুল ইসলাম (৪০) ও সাতদিনের নবজাতক।

খোঁজ নিয়ে জানা গেছে, ভোরে খারুভাজ ব্রিজ থেকে পশ্চিমে কয়েক গজ দূরে সলেয়াশা বাজারের কাছে ঢাকা থেকে ছেড়ে আসা নীলফামারীগামী ভাই ভাই এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসে থাকা একই পরিবারের সাতজন আহত হন।

আহতদের রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাতদিনের এক নবজাতকসহ তিনজনকে মৃত্যু হয়।

এর আগে ৪ সেপ্টেম্বর দিনগত রাত সাড়ে ১২টার দিকে তারাগঞ্জের খারুভাজ সেতুর কাছে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পাঁচজন ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চারজন মারা যান।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ
কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি বর্জ্য ব্যবস্থাপনায় গাফিলতি: দুই আঞ্চলিক নির্বাহীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর