26.4 C
আবহাওয়া
৩:৫৪ পূর্বাহ্ণ - জুলাই ২৭, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে এসেছে করোনার ১ লাখ ৮৪ হাজার ডোজ টিকা

চট্টগ্রামে এসেছে করোনার ১ লাখ ৮৪ হাজার ডোজ টিকা

চট্টগ্রামে এসেছে করোনার ১ লাখ ৮৪ হাজার ডোজ টিকা

বিএনএ, চট্টগ্রাম :  চীন ও যুক্তরাষ্ট্রের তৈরি সিনোফার্ম এবং মডার্নার ১ লাখ ৮৪ হাজার ডোজ টিকা চট্টগ্রামে এসেছে। রোববার (১১ জুলাই) ভোর সাড়ে ৬টার দিকে সিভিল সার্জন কার্যালয়ে এসেছে এসব টিকা। এসব টিকা গ্রহণ করেন করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।

যার মধ্যে রয়েছে মডার্নার ১ লাখ ৫ হাজার ৬০০ ডোজ এবং সিনোফার্ম এর দ্বিতীয় চালানে ৭৮ হাজার ৪০০ ডোজ ভ্যাকসিন। সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই শাখায় এসব ভ্যাকসিন ওয়াক-ইন-কুলারে সংরক্ষণ করা হয়েছে।

ডা. সেখ ফজলে রাব্বি বলেন,যুক্তরাষ্ট্র থেকে আসা কোভ্যাক্স সুবিধায় পাওয়া মডার্নার টিকা মাইনাস ১৫ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসে রাখতে হয়। তাই সিটি করপোরেশন এলাকার ৯টি কেন্দ্রে মডার্নার টিকা এবং সিনোফার্ম এর টিকা উপজেলাগুলোতে দেয়া হবে। ১২ জুলাই পর্যন্ত সিনোফার্মের টিকা দেওয়া হবে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে।

১৩ জুলাই থেকে সিনোফার্ম এর টিকা বন্ধ করে মডার্নার টিকা দেয়া হবে। তবে এখন পর্যন্ত যারা চমেক হাসপাতাল থেকে সিনোফার্ম এর টিকার প্রথম ডোজ নিয়েছেন। তাদের জন্য দ্বিতীয় ডোজ সংরক্ষণ করে রাখা হবে।

বিএনএনিউজ/আমিন

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত জুলাইয়ের ২৫ দিনে দেশে রেমিট্যান্স এলো ২৭ হাজার কোটি টাকার বেশি বাজারে ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক শনাক্ত ফেরদৌস, শাওন, আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতেই সেনা কর্মকর্তাদের পদোন্নতি হওয়া উচিত: প্রধানমন্ত্রী সাঙ্গু নদীতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার খুলশীতে কিশোর গ্যাংয়ের হামলায় দুই এসআইসহ ৭ পুলিশ আহত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ - স্বরাষ্ট্রমন্ত্রী পরাজয়ের পর অবশেষে দেখা দিলেন মেসি জিয়া পরিবারের বিশ্বস্ত আইরিন খানই কী পরবর্তী রাষ্ট্রপতি?