20 C
আবহাওয়া
৪:২৬ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » বোয়ালখালীতে পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার

বোয়ালখালীতে পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার

বোয়ালখালীতে পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের বোয়ালখালীতে নেজামুল হক (২৩) নামে এক পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১০ নভেম্বর) বিকেলে খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নেজামুল বোয়ালখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম গোমদণ্ডী মাহাদার বাড়ির মৃত বদিউর রহমানের ছেলে।

পুলিশ জানায়, নেজামুল পূর্ব কালুরঘাটের একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতো। সে তার ভাইদের সাথে মাকে নিয়ে পশ্চিম গোমদণ্ডী চান্দারপাড়ায় ভাড়া বাসায় থাকতেন। শুক্রবার দুপুরে নেজামুল মায়ের সাথে অভিমান করে বেল্ট দিয়ে গলায় ফাঁস দেয়। এরপর তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসেন স্বজনরা।

আরও পড়ুন: দ্বাদশ সংসদ নির্বাচনের হালচাল: সংসদীয় আসন-২৮৬ (চট্টগ্রাম-৯)

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছহাব উদ্দিন জানান, নেজামুলকে মৃত অবস্থায় উপজেলা হাসপাতালে আনা হয়েছিল বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। উপজেলা হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

বিএনএনিউজ/ বাবর মুনাফ

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী