21 C
আবহাওয়া
১২:৩৭ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » পদ্মা সেতুতে কার্পেটিংয়ের কাজ শুরু

পদ্মা সেতুতে কার্পেটিংয়ের কাজ শুরু

পদ্মা সেতুতে কার্পেটিংয়ের কাজ শুরু

বিএনএ ঢাকা:  পদ্মা সেতুর কংক্রিটের রোড স্ল্যাবের ওপর কার্পেটিংয়ের (বিটুমিনাস ওয়ার্ক) কাজ শুরু হয়েছে। সেতুকে গাড়ি চলাচলের উপযোগী করতে বুধবার (১০ নভেম্বর) সকাল পৌনে ১০টার দিকে থেকে এ কাজ শুরু হয়। কার্পেটিংয়ের কাজটি করছে ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি (এমবিইসি)।

এটি দেখাশোনা করছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এর মাধ্যমে পদ্মা সেতুতে লক্ষ্য অর্জনের মুকুটে আরেকটি পালক যোগ হয়েছে বলে জানিয়েছেন সেতু সংশ্লিষ্টরা।

পদ্মা সেতুপথের কার্পেটিং বা পিচ ঢালাইয়ের কাজ  ৪০ নম্বর খুঁটির কাছে শুরু হয়। চার লেনের সেতুটির মাঝখানে ডিভাইডার দেয়া আছে। তাই পশ্চিম প্রান্তে এ কার্পেটিং শুরু হয়েছে। এর আগে পরীক্ষামূলকভাবে সেতুর ৪০ নম্বর খুঁটির কাছে ৬০ মিটার অংশে কার্পেটিং হয়েছিল। এই কাজকে ঘিরে গেল ২০ অক্টোবর পানিপ্রতিরোধী প্রলেপ (ওয়াটারপ্রুফ লেয়ার) দেয়া হয়েছে।

ইতোমধ্যে মূল সেতুর নির্মাণ কাজ ৯৫ শতাংশ শেষ হয়েছে বলে জানা গেছে। প্রকল্পের সার্বিক অগ্রগতি হয়েছে প্রায় ৮৯ শতাংশ। আর নদী শাসন কাজের অগ্রগতি হয়েছে ৮৬ শতাংশ। মাওয়া ও জাজিরা প্রান্তে সংযোগ সড়কের কাজ শতভাগ শেষ।

আগামি বছরের জুন মাসের আগেই পদ্মা সেতু যানবাহন চলাচলের জন্য সম্পূর্ণ উপযোগী হবে আশা করছেন সংশ্লিষ্টরা। সেতুটি চালু হলে দক্ষিণাঞ্চলের ২১টি জেলার সঙ্গে ঢাকাসহ সারা দেশের যোগাযোগ সহজ হবে।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স