29 C
আবহাওয়া
১০:৫৫ অপরাহ্ণ - মে ৩০, ২০২৬
Bnanews24.com
Home » পোল্যান্ড থেকে অ্যাস্ট্রাজেনেকারের প্রথম চালান এলো দেশে

পোল্যান্ড থেকে অ্যাস্ট্রাজেনেকারের প্রথম চালান এলো দেশে

পোল্যান্ড থেকে অ্যাস্ট্রাজেনেকারের প্রথম চালান এলো দেশে

বিএনএ, ঢাকা : কোভিড-১৯ পরিস্থিতি মোকাবিলায় বন্ধুত্বের নিদর্শন হিসেবে পোল্যান্ড বাংলাদেশকে ৩২,৭২,৮৮০ ডোজ অ্যাস্ট্রেজেনেকার টিকা দিচ্ছে। বুধবার (১০ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিড-১৯-এর এই টিকা পোল্যান্ড তাদের নিজস্ব তত্ত্বাবধানে ঢাকায় পাঠাচ্ছে। এর মধ্যে, ১০,২৭,২৯০ ডোজ টিকার প্রথম ব্যাচ আজ ঢাকা পৌঁছেছে।

দ্বিতীয় চালানের ৯,২০,৭৯০ ডোজ ১১ নভেম্বর এবং ১৩,২৪,৮০০ ডোজের তৃতীয় চালান ১৪ নভেম্বর পৌঁছবে।

ঢাকায় পোল্যান্ডের রাষ্ট্রদূত অ্যাডাম বুরাকোওস্কি বুধবার রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় স্বাস্থ্যবিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া এবং ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রিয়ার এডমিরাল (অবসর প্রাপ্ত) মো. খুরশেদ আলমের কাছে টিকার ডোজের টোকেন হস্তান্তর করেন।

পোলিশ রাষ্ট্রদূত দু’দেশ চলমান করোনা পরিস্থিতি উত্তরণ ঘটাতে দ্রুত সফল হবে এমন প্রত্যাশা ব্যক্ত করে বলেন, বাংলাদেশের প্রতি বন্ধুত্বের নিদর্শন হিসেবে কোভিড-১৯ টিকা প্রদান করা হয়েছে।

ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব পোল্যান্ডের সরকারকে ধন্যবাদ জানানোর পাশাপাশি দু’দেশের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে উল্লেখ করেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি বর্জ্য ব্যবস্থাপনায় গাফিলতি: দুই আঞ্চলিক নির্বাহীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর