21 C
আবহাওয়া
১:২০ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » সজীব গ্রুপের এমডিসহ ৮ জনের চার দিনের রিমান্ড

সজীব গ্রুপের এমডিসহ ৮ জনের চার দিনের রিমান্ড

সজীব গ্রুপের এমডিসহ ৮ জনের চার দিনের রিমান্ড

বিএনএ, নারায়নগঞ্জ : নারায়ণগঞ্জের রূপগঞ্জে জুস কারখানায় অগ্নিকাণ্ডে অর্ধ শতাধিক শ্রমিকের নিহত হওয়ার ঘটনার মামলায় গ্রেফতার সজীব গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল হাসেমসহ আটজনকে ৪ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার বিকালে তাদের আদালতে তুলে মামলার তদন্তকারী কর্মকর্তা ১০ দিনের রিমান্ড চাইলে বিচারক চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

শুনানি শেষে জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা খাতুন চার দিনের রিমান্ডের আদেশ দেন।

এর আগে রূপগঞ্জের এমএ হাশেমসহ আট ব্যক্তিকে আটকের পর একটি হত্যা মামলায় তাদের গ্রেফতার দেখায় পুলিশ।

নারায়ণগঞ্জের এসপি জায়েদুল আলম জানিয়েছেন, আটককৃতদের জন্য ১০ দিনের রিমাণ্ডের আবেদন করা হলে ৪দিনের রিমাণ্ড মঞ্জুর করেন আদালত। এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

আটককৃতদের মধ্যে হাশেম ফুডস অ্যান্ড বেভারেজ নামক কারখানাটির স্বত্বাধিকারী এমএ হাশেমও রয়েছেন বলে জানান নারায়ণগঞ্জের পুলিশ সুপার জায়েদুল আলম।

বৃহস্পতিবার সন্ধ্যায় বহুতল এই কারখানা ভবনটিতে আগুন লেগে এখন পর্যন্ত অন্তত ৫২ জন মানুষ মারা গেছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী