28 C
আবহাওয়া
৪:৩১ পূর্বাহ্ণ - এপ্রিল ২৫, ২০২৬
Bnanews24.com
Home » বিএনপির মিডিয়া সেলের সদস্য আলী মামুদের মরদেহ উদ্ধার

বিএনপির মিডিয়া সেলের সদস্য আলী মামুদের মরদেহ উদ্ধার


বিএনএ, ঢাকা: রাজধানীর জাতীয় প্রেসক্লাবের শৌচাগার থেকে দৈনিক দিনকালের সিটি এডিটর ও বিএনপির মিডিয়া সেলের সদস্য আলী মামুদকে (৭০) মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক মৃত তাকে ঘোষণা করেন।

এ বিষয়ে আলী মামুদের স্ত্রী জেসমিন আরা গণমাধ্যমকে জানান, সোমবার বাসা থেকে বের হন আলী মামুদ। সে সময় তিনি জানিয়েছিলেন, প্রথমে প্রেসক্লাব যাবেন, পরে যাবেন নিজ কর্মস্থল দিনকালে। আলী মামুদকে পরে তিনি ফোনে পাচ্ছিলেন না। দিবাগত রাত ১২টার পরও আলী মামুদ বাড়ি ফিরে না আসায় তিনি (জেসমিন আরা) দিনকাল কার্যালয়ে ফোন দেন। জানতে পারেন, আলী মামুদ দিনকাল কার্যালয়ে যাননি। এরপর আজ সকালে তিনি বড় ছেলেকে নিয়ে প্রেসক্লাবে যান আলী মামুদকে খোঁজ করতে। সন্দেহ হলে তিনি শৌচাগারে খোঁজ করেন। সেখানে আলী মামুদকে অচেতন অবস্থায় দেখতে পান।

তিনি বলেন, আলী মামুদের বাইপাস সার্জারি হয়েছিল। আগে তিনি দুবার শৌচাগারে পড়ে গিয়েছিলেন। এটা নিয়ে তিনি সব সময় ভয়ে থাকতেন।

শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ