25 C
আবহাওয়া
৩:৫৮ অপরাহ্ণ - ডিসেম্বর ৮, ২০২৫
Bnanews24.com
Home » আগামী বছর দুই ঈদে ছুটি ১১দিন, পূজায় ২

আগামী বছর দুই ঈদে ছুটি ১১দিন, পূজায় ২


বিএনএ, ঢাকা:আগামী ২০২৬ সালেও পবিত্র ঈদুল ফিতরে ৫ দিন, ঈদুল আজহায় ৬ দিন ও শারদীয় দুর্গাপূজায় ২ দিন ছুটি থাকবে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।

বৈঠকের পর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানিয়েছিলেন, আগামী বছর সাধারণ ছুটি ও নির্বাহী আদেশ মিলিয়ে মোট ছুটি ২৮ দিন। অবশ্য এর মধ্যে ৯ দিন শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি পড়েছে।

জানা যায়, চলতি বছরের মতো আগামী বছরও ঈদুল ফিতরে ৫ দিন, ঈদুল আজহায় ৬ দিন ও শারদীয় দুর্গাপূজায় ২ দিন ছুটি থাকবে। এ সংক্রান্ত প্রস্তাব গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন পেয়েছে। দু-একদিনের মধ্যে ২০২৬ সালের ছুটির তালিকার প্রজ্ঞাপন জারি করবে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ