31.6 C
আবহাওয়া
১:৩৫ অপরাহ্ণ - আগস্ট ৯, ২০২৬
Bnanews24.com
Home » গাজা সিটিতে ধ্বংসস্তূপ থেকে নারী ও শিশুসহ ১৯ মরদেহ উদ্ধার

গাজা সিটিতে ধ্বংসস্তূপ থেকে নারী ও শিশুসহ ১৯ মরদেহ উদ্ধার


বিএনএ, বিশ্বডেস্ক : গাজা সিটির একটি আবাসিক ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ১৯টি মরদেহ উদ্ধার করা হয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু। গাজার সিভিল ডিফেন্স এ তথ্য জানায়। শনিবার এই উদ্ধার কার্যক্রম শেষ হয়।

উদ্ধার কার্যক্রমের দায়িত্বে থাকা মোহাম্মদ আবু দান জানান, গাজা সিটির পশ্চিমাঞ্চলের ‘কারাম’ ভবনে টানা চার দিন অনুসন্ধান চালানোর পর কাজ শেষ হয়েছে।

সিভিল ডিফেন্স কর্মকর্তারা বারবার জানিয়েছেন, ভারী যন্ত্রপাতির অভাবে তারা অত্যন্ত সাধারণ সরঞ্জাম এবং কঠোর শারীরিক শ্রমের ওপর নির্ভর করে কংক্রিটের স্তূপ সরানোর চেষ্টা করছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, পুরো অঞ্চলে এখনো ৮ হাজারের বেশি মানুষ ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ রয়েছেন।

গত বছরের ১১ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে অন্তত ১,২৫৪ জন নিহত, ৪,১২১ জন আহত এবং ধ্বংসস্তূপ থেকে ৮০৪টি মরদেহ উদ্ধার করা হয়েছে বলে সর্বশেষ হিসাব জানিয়েছে মন্ত্রণালয়টি।

২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতের পর এখন পর্যন্ত মোট নিহতের সংখ্যা ৭৩ হাজার ৩০০-এর বেশি এবং আহতের সংখ্যা ১ লাখ ৭৪ হাজার ছাড়িয়েছে।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ