20 C
আবহাওয়া
৩:৩৩ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » হজে খরচ বাড়তে পারে : ধর্ম প্রতিমন্ত্রী

হজে খরচ বাড়তে পারে : ধর্ম প্রতিমন্ত্রী

হজে খরচ বাড়তে পারে : ধর্ম প্রতিমন্ত্রী

বিএনএ, ঢাকা: ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, মিনায় ৩ দিন অবস্থানের সময় আগে সবাইকে নিচে ঘুমাতে হতো। তাদের কষ্টের কথা মাথায় রেখে এবছর সৌদি সরকার খাটের ব্যবস্থা করেছে। আবার জ্বালানি তেলের দামের ঊর্ধ্বগতির কারণে প্লেন ভাড়াও বেড়েছে। এসব কারণে এবছর হজের খরচ কিছুটা বাড়ার সম্ভাবনা আছে।

শনিবার (৯ এপ্রিল) দুপুরে অর্পন-দর্পন স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে আর সি মজুমদার আর্টস অডিটোরিয়ামে ‘সুপরিকল্পিত উপায়ে বাংলাদেশে একটি মিথ্যামুক্ত সমাজ গঠন সম্ভব’ শীর্ষক সেমিনারে অংশগ্রহণ করে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

হজযাত্রীর সংখ্যা নিয়ে জানতে চাইলে তিনি বলেন, অফিশিয়ালভাবে কোনো ঘোষণা না এলেও এ বছর হজ হবে। তবে হজে কী পরিমাণ লোক যাবে, তা ঠিক করতে আজ একটা মিটিং হওয়ার কথা রয়েছে। এরপর সংখ্যাটা জানিয়ে দেয়া হবে।

সেমিনারে ধর্মপ্রতিমন্ত্রী বলেন, ২০৩১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নয়নশীল দেশে পরিণত করার যে লক্ষ্যমাত্রা ছিল তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০২১ সালেই অর্জিত হয়েছে। দেশের উন্নয়নের ধারাবাহিকতা যদি ধরে রাখতে চাই তাহলে মিথ্যাচার থেকে আমাদের সরে আসতে হবে। সত্যকে সত্য বলতে হবে, মিথ্যাকে মিথ্যা বলতে হবে। কালোকে কালো বলতে হবে, সাদাকে সাদা বলতে হবে। তাহলে সরকারের ২০৪১ সালের লক্ষ্য অর্জন করতেও ২০৪১ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে না বলে আমি মনে করি।

সেমিনারে আরো উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মোহাম্মদ মনসুর আলম, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মোহাম্মদ মুশফিকুর রহমান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব মো. আব্দুল করিম প্রমুখ।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী