24 C
আবহাওয়া
১:৫৮ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » সোনারগাঁয়ে হেফাজত নেতাসহ গ্রেফতার ৩

সোনারগাঁয়ে হেফাজত নেতাসহ গ্রেফতার ৩

ইউরো আশিকসহ গ্রেফতার ৭

বিএনএ, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে হেফাজতে ইসলামের নেতাসহ তিনজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।শুক্রবার (৯ এপ্রিল) বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন-খালেদ সাইফুল্লাহ সাইফ, কাজী সমির ও অহিদ। তাদের মধ্যে অহিদ তাবলীগ জামাতের সদস্য।
সোনারগাঁ রয়েল রিসোর্টে মামুনুল কাণ্ডের জের ধরে জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সোহাগ রনি হত্যাচেষ্টার মামলায় তাদের গ্রেফতার করা হয়। সোহাগ রনির বাবা হাজী শাহ জামাল তোতা বৃহস্পতিবার রাতে বাদী হয়ে মামলা (মামলা নং-১২) করেন।

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, সিসিটিভির ফুটেজ দেখে আসামি শনাক্ত করে নাম ঠিকানা অন্তর্ভুক্ত করা হবে। এ ঘটনায় এজহারভুক্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে, নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রয়েল রিসোর্টে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে এক নারীসহ অবর“দ্ধ করার ঘটনায় হেফাজত কর্মীদের সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়, যুবলীগ ও ছাত্রলীগ দুই নেতার বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও রয়্যাল রিসোর্টে ভাংচুর মামলায় এজাহারভুক্ত ১২ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে