21 C
আবহাওয়া
১১:৫৭ অপরাহ্ণ - নভেম্বর ২৫, ২০২৬
Bnanews24.com
Home » ‘প্রাক-প্রাথমিকের ক্লাস শুরু ১৫ মার্চ’

‘প্রাক-প্রাথমিকের ক্লাস শুরু ১৫ মার্চ’

'প্রাক-প্রাথমিকের ক্লাস শুরু ১৫ মার্চ'

বিএনএ ডেস্ক, ঢাকা: করোনার কারণে প্রায় দুই বছর বন্ধ থাকার পর প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীদের ক্লাস শুরু হচ্ছে আগামী ১৫ মার্চ।

বুধবার (০৯ মার্চ) সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনের সভাপতিত্বে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে প্রতিমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

প্রতিমন্ত্রী জানান, প্রাথমিকভাবে সপ্তাহে দু’দিন রোববার ও মঙ্গলবার ক্লাস হবে। পরে পরিস্থিতি বুঝে ক্লাস বাড়ানো হবে কিনা সেবিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

সভায় মন্ত্রণালয়ের সচিব আমিনুল ইসলাম খান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মো. মনসুরুল আলম, অতিরিক্ত সচিব রুহুল আমিন, মোশাররফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

গত ২২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে সরাসরি শ্রেণিকক্ষে পাঠদান শুরু হয়।

বিএনএ/এ আর

 

Loading


শিরোনাম বিএনএ
লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স