29 C
আবহাওয়া
১২:০৩ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » রোগী সেজে সিএনজি ছিনতাই, পুলিশের ফাঁদে ধরা

রোগী সেজে সিএনজি ছিনতাই, পুলিশের ফাঁদে ধরা

রোগী সেজে সিএনজি ছিনতাই, পুলিশের ফাঁদে ধরা

বিএনএ,চট্টগ্রাম : চট্টগ্রামে ছিনতাইকৃত একটি সিএনজি অটোরিকশাসহ দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ( ৯ ফেব্রূযারি) নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন আনন্দ বাজারস্থ সম্রাট হোটেল এর সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- হাটহাজারী থানাধীন মির্জাপুর ছারিয়া ৬নং ওয়ার্ডের মৃত অলি আহাম্মদের ছেলে শাহাব উদ্দীন (২৪) এবং  চারিয়া মুচার দোকান এলাকার মো. আব্দুল শুক্কুরের ছেলে মো. আলাউদ্দিন (২৯)।

সিএমপির উপ পুলিশ কমিশনার শাহাদাৎ হোসেন রাসেল বলেন, গভীর রাতে তারা শহরের বিভিন্ন মোড়ে অবস্থান নেয়। নির্দিষ্ট কোন সিএনজি অটোরিকশাকে টার্গেট করে, হঠাৎ অসুস্থতার ভান ধরে একজন পড়ে যায় এবং অপর জন টার্গেটকৃত অটোরিকশাকে দাঁড় করে অসুস্থ ব্যক্তিকে হাসপাতালের নিয়ে যেতে হবে মর্মে দ্রুত অটোরিকশায় উঠান।

হাসপাতালে যাওয়ার সময় নির্জন জায়গায় অটোরিকশা চালককে মারধর করে নামিয়ে দিয়ে অটোরিকশাকে নিয়ে দ্রুত পালিয়ে যায়। তারা অটোরিকশা ছিনতাই করে নিজেদের দখলে নিয়ে ব্রিক্রির উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থানকালীন সময় তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

তাদের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানার মামলা রুজু করা হয়।

বিএনএনিউজ২৪.কম/এনএএম

Loading


শিরোনাম বিএনএ
কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি বর্জ্য ব্যবস্থাপনায় গাফিলতি: দুই আঞ্চলিক নির্বাহীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর