21 C
আবহাওয়া
১২:৫৯ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » ৬২ আরোহীসহ নিখোঁজ ইন্দোনেশিয়ার বিমান

৬২ আরোহীসহ নিখোঁজ ইন্দোনেশিয়ার বিমান

৬২ আরোহীসহ নিখোঁজ ইন্দোনেশিয়ার বিমান

বিএনএ বিশ্বডেস্ক : ৬২ জন আরোহীসহ  ইন্দোনেশিয়ার শ্রীবিজয়া এয়ারের একটি যাত্রীবাহী বিমান নিখোঁজ হয়েছে। শনিবার(৯ জানুয়ারি) ( রাজধানী জাকার্তা থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর কন্ট্রোল টাওয়ারের সঙ্গে সেটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

বিমানটি  জাকার্তা থেকে ওয়েস্ট কালিমান্তান প্রদেশের রাজধানী পনতিয়ানাক যাচ্ছিল।

ফ্লাইট ট্র্যাকার ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪ এক টুইটে জানিয়েছে, জাকার্তা থেকে উড়ার চার মিনিট পর সেটি আকাশে ১০ হাজার ফুটের বেশি উচ্চতায় অবস্থান করছিল। সেখানে এক মিনিটের কম সময় অবস্থানের পর হঠাৎ করেই সেটি রাডার থেকে হারিয়ে যায়।বিমানটিতে ৫৬ জন যাত্রী ও ছয় জন ক্রু রয়েছেন।

স্থানীয় একটি টিভি চ্যানেল জানিয়েছে, জাকার্তার উত্তরে সাগরের পানিতে ধ্বংসাবশেষ সদৃশ কিছু বস্তু দেখা যাচ্ছে ।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স