30 C
আবহাওয়া
১২:৩০ অপরাহ্ণ - আগস্ট ২৩, ২০২৬
Bnanews24.com
Home » ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ

মানিকগঞ্জ

বিএনএ মানিকগঞ্জ: ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িক বন্ধ রেখেছে নৌ কর্তৃপক্ষ। মঙ্গলবার দিবাগত রাত ১টা থেকে ফেরি চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত ডিজিএম মো. জিল্লুর রহমান।

তিনি বলেন, মঙ্গলবার মধ্যরাতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে যায়। এ সময় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে পড়ে। এ জন্য নৌরুটে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশা কেটে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে। তখন অগ্রাধিকারের ভিত্তিতে যাত্রীবাহী বাস পারাপার করা হবে।

মানিকগঞ্জ ট্রাফিক পুলিশের পাটুরিয়া ঘাট এলাকার নিয়ন্ত্রণ কক্ষের সর্বশেষ খবর অনুযায়ী, বুধবার সকাল ৯টা পর্যন্ত ফেরি চলাচল শুরু হয়নি। পাটুরিয়া ঘাট এলাকায় ৬শত পণ্যবাহী ট্রাক, দেড় যাত্রীবাহী বাস ও ব্যক্তিগত যানবাহন মিলে আরও ৩ শতাধিক যানবাহন ফেরি পারাপারের অপেক্ষায় আছে। প্রায় ৮ ঘণ্টা ধরে ফেরি চলাচল বন্ধ থাকায় শত শত যানবাহন শ্রমিক, যাত্রীদের তীব্র শীতে নিদারুণ দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে নারী ও শিশুদের সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ