18 C
আবহাওয়া
৯:০৯ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » শিল্পী সমিতির নির্বাচন করবে নিপুণ

শিল্পী সমিতির নির্বাচন করবে নিপুণ

শিল্পী সমিতির নির্বাচন করবে নিপুণ

বিএনএ, ঢাকা: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে অংশ নিচ্ছেন চিত্রনায়িকা নিপুণ। দীর্ঘদিন ধরে গুঞ্জন ছিল এই অভিনেত্রী শিল্পীদের সংগঠন চলচ্চিত্র শিল্পী সমিতির নেতৃত্বে আসছেন।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) বিষয়টি তিনি গণমাধ্যমকে জানিয়েছেন। তিনি জানান, আমার আপাতত সংসদ নির্বাচন নিয়ে মাথা ব্যথা নেই। আমি আগে শিল্পী সমিতির নির্বাচন করব। ইন্ডাস্ট্রির প্রতি আমার দায়বদ্ধতা রয়েছে। সেটি দূর করতে চাই। কারণ গত ১৬ বছরে এই ইন্ডাস্ট্রি আমাকে অনেককিছু দিয়েছে।

নিপুণ জানান, তিনি নির্বাচন করবেন এটি চূড়ান্ত। কাদের সঙ্গে নিয়ে নির্বাচনে অংশ নেবেন সে বিষয়ে শীঘ্রই জানাবেন তিনি।

যদিও এর আগে এই সংগঠনের কমিটির কার্যনির্বাহী সদস্য হয়েছিলেন তিনি। এবার তিনি নিজেই প্যানেল দিচ্ছেন সংগঠনে। আগামীবছরের শুরুতে অনুষ্ঠিতব্য চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে তারকা শিল্পীদের নিয়ে নির্বাচনে অংশ নেবে নিপুণের প্যানেল।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা