25.9 C
আবহাওয়া
৭:৫৪ পূর্বাহ্ণ - জুলাই ৮, ২০২৬
Bnanews24.com
Home » তিন দাবিতে শহীদ মিনারে প্রাথমিক শিক্ষকদের অবস্থান

তিন দাবিতে শহীদ মিনারে প্রাথমিক শিক্ষকদের অবস্থান


সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা  দশম গ্রেডের দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছেন।শনিবার (৮ নভেম্বর) সকাল নয়টা থেকে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচি শুরু হয়েছে।

শিক্ষকদের চারটি সংগঠনের সমন্বয়ে গঠিত মোর্চা ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’ এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে। এতে অংশ নিচ্ছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (কাশেম-শাহিন), বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (শাহিন-লিপি) ও সহকারী শিক্ষক দশম গ্রেড বাস্তবায়ন পরিষদ।

দীর্ঘদিন ধরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা ১১তম গ্রেডের দাবি জানালেও তা বাস্তবায়ন না হওয়ায় এবার শিক্ষকরা সরাসরি দশম গ্রেডের দাবিতে মাঠে নেমেছেন।

শিক্ষকরা জানিয়েছেন, পুলিশের সাব-ইন্সপেক্টর, সিনিয়র স্টাফ নার্স, উপ-সহকারী কৃষি কর্মকর্তা এবং বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক ও ব্যক্তিগত কর্মকর্তারা দশম গ্রেডে বেতন-ভাতা পান। অথচ সর্বোচ্চ ডিগ্রি নিয়েও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা বারবার উপেক্ষিত হচ্ছেন।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ