27 C
আবহাওয়া
৬:৫০ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » প্রেমিকার বিয়ে, প্রেমিকের আত্মহত্যা

প্রেমিকার বিয়ে, প্রেমিকের আত্মহত্যা

প্রেমিকার বিয়ে, প্রেমিকের আত্মহত্যা

বিএনএ,চট্টগ্রাম : চট্টগ্রামে প্রেমিকার বিয়ের খবরে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে পেয়ারুল ইসলাম (২২) নামে এক যুবক। শুক্রবার (৮ জুলাই) দুপুর দেড়টার দিকে ফটিকছড়ি থানার নাজিরহাট পৌরসভার বড় মাদ্রাসার সামনে মীর প্লাজার একটি কক্ষে এ ঘটনা ঘটে।

নিহত পেয়ারুল নাজিরহাট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাগমারা পুকুর সংলগ্ন নয়া গাজী বাড়ির ওসমান ড্রাইভারের ছেলে।গত দুমাস ধরে নাজিরহাট বাজারের অলিভ ডিপার্টমেন্টাল স্টোর নামে একটি দোকানে চাকরি করতো পেয়ারুল।

স্থানীয় পৌর কাউন্সিলর মইন উদ্দিন জানান, শুনেছি কয়েকদিন আগে পেয়ারুলের প্রেমিকার অন্য জায়গায় বিয়ের কথা বার্তা চূড়ান্ত হয়েছে। সে কারণে ছেলেটি আত্মহত্যা করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

দোকানে মালিক মামুন বলেন, আমি প্রতিদিনকার ন্যায় দুপুরে ভাত নিব কিনা জানতে পেয়ারুকে ফোন করি, কিন্তু ওর ফোন বন্ধ পায়। পরে দোকানের অন্য কর্মচারীকে ফোন দিলে তারা ৬তলার একটি কক্ষে দেখতে পায় দরজা বন্ধ করে পেয়ারু রশি দিয়ে ফাস খেয়েছে।

‘তার একটি মেয়ের সাথে প্রেমের সম্পর্ক ছিল। ঈদের পরেরদিন ওই মেয়ের অন্য জায়গায় বিয়ে হওয়ার কথা শুনেছি। কয়েকদিন ধরেই পেয়ারু খাওয়াদাওয়া না করে লুকিয়ে লুকিয়ে কান্না করতো। পেয়ারু খুব ভাল ছেলে ছিল।’- বলেন তিনি।

বিএনএনিউজ২৪.কম/এনএএম

 

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ