28 C
আবহাওয়া
৪:৩০ পূর্বাহ্ণ - এপ্রিল ২৫, ২০২৬
Bnanews24.com
Home » আজ থেকে ভোটের মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা

আজ থেকে ভোটের মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা


বিএনএ ডেস্ক : ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ করতে আজ রোববার ( ৮ ফেব্রুয়ারী) থেকে মাঠে নামছেন সেনা বাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, আজ থেকে ১ হাজার ৫১ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটও মাঠে দায়িত্ব পালন শুরু করেছেন। তারা আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্বে থাকবেন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানান, সেনাবাহিনী আগে থেকেই প্রস্তুতি অবস্থায় ছিল। রোববার থেকে আনুষ্ঠানিকভাবে মাঠপর্যায়ে দায়িত্ব পালন শুরু করবে। ভোটের আগে ও পরে মোট সাত দিন আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে।

আব্দুর রহমানেল মাছউদ বলেন, আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করেছি। তারা সবাই বলেছে যে মাঠের অবস্থা, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ ভালো এবং নির্বাচনের জন্য সহায়ক আছে। সব ব্যালট বাক্স জেলায় জেলায় পাঠানো হয়েছে। রিটার্নিং অফিসাররা সেগুলা গ্রহণ করছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা পরিপত্র অনুযায়ী, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরিচালনার জন্য পুলিশ, বিজিবি, র‍্যাব, আনসার ও ভিডিপি, কোস্টগার্ড এবং সশস্ত্র বাহিনীর সদস্যদের মোতায়েন করা হচ্ছে। বেসামরিক প্রশাসনকে সহায়তায় ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় সশস্ত্র বাহিনী কাজ করবে।

এবার নির্বাচনে প্রায় ৯ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন। এর মধ্যে আনসার ও ভিডিপির প্রায় সাড়ে ৫ লাখ, পুলিশের দেড় লাখ, সশস্ত্র বাহিনীর এক লাখ এবং বিজিবির প্রায় ৩৫ হাজার সদস্য থাকবেন।

বিএনএ/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ