27 C
আবহাওয়া
৭:২৪ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » কেরানীগঞ্জ কারাগারে কয়েদির মৃত্যু

কেরানীগঞ্জ কারাগারে কয়েদির মৃত্যু

কেরানীগঞ্জ কারাগারে কয়েদির মৃত্যু

বিএনএ,ঢাকা : ঢাকার ( কেরানীগঞ্জে) কেন্দ্রীয় কারাগারে রমিজ উদ্দিন (৫৩) নামে এক কয়েদি হাসপাতালে মারা গেছেন। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সকাল সোয়া ১০টায় তাকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে স্বাস্থ্য পরীক্ষা – নিরীক্ষা চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে কারারক্ষী আশরাফুল বলেন, মৃত ব্যক্তি একজন কয়েদি (কয়েদি নম্বর ১৪৩০/এ) ছিলেন। তিনি আগে থেকেই বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। হঠাৎ কারাগারে অসুস্থ হয়ে পড়লে আমরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে পরে চিকিৎসক জানান তিনি মারা গেছেন।

কারারক্ষী আরও বলেন, কী মামলায় তার সাজা হয়েছিল সে বিষয়ে কিছু জানি না। তার বাবার নাম হাকিম উদ্দিন।বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো.বাচ্চু মিয়া বলেন, মরদেহটি ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বিএনএনিউজ২৪.কম/আজিজুল/এনএএম

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা