21 C
আবহাওয়া
৫:৫৭ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » ফেনীতে স্বর্ণ ব্যবসায়ী হত্যা মামলায় ২ আসামি গ্রেপ্তার

ফেনীতে স্বর্ণ ব্যবসায়ী হত্যা মামলায় ২ আসামি গ্রেপ্তার


বিএনএ, ফেনী : ফেনীর সোনাগাজীতে স্বর্ণ ব্যবসায়ী অর্জুন চন্দ্র ভাদুড়ী হত্যা মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার (৬ জানুয়ারি) ভোর রাতে পিরোজপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—মো. রাকিব ও মো. আয়নাল মাল। তাদের কাছ থেকে একটি মোটরসাইকেলসহ নগদ টাকা জব্দ করা হয়েছে।

র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব সূত্র জানায়, গত ৩০ ডিসেম্বর রাতে ডাকাতির কাজে ব্যবহৃত কালো মোটর সাইকেলসহ জাফর হাওলাদার (২৮) কে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ৬ জানুয়ারি ভোর রাতে র‌্যাব-৭ এবং র‌্যাব-৮ এর একটি যৌথ দল পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার চরদুয়ানী বাজার এলাকা হতে অজ্ঞাতনামা আসামী মোঃ রাকিব (২০) ও জেলার মঠবাড়িয়া থানার দক্ষিণ ভেচকি গ্রাম থেকে আয়নাল মাল (৩২) কে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য ফেনীর সোনাগাজী থানায় হস্তান্তর করা হয়েছে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত ৩০ অক্টোবর দুপুরে প্রকাশ্যে উপজেলার চরচান্দিয়া জমাদার বাজারে বোমা ফাটিয়ে আতঙ্ক ছড়িয়ে অর্জুন জুয়েলার্সের মালিক অর্জুন চন্দ্র ভাদুড়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দোকানের শোকেস ভেঙে স্বর্ণালংকারসহ অর্ধকোটি টাকার মালামাল লুট করা হয়। এ সময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে পাঠানো হয় চট্টগ্রামে। চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রামের একটি হাসপাতালে ১১ দিন পর তিনি মৃত্যুবরণ করেন।

ঘটনার দুদিন পর নিহতের জামাতা রনি বণিক অজ্ঞাতপরিচয় ছয়জনকে আসামি করে সোনাগাজী থানায় মামলা করেন। পুলিশ ঘটনায় জড়িত সন্দেহে উপজেলার চরসাহাভিখারী গ্রামের সিরাজুল ইসলাম, মোস্তফা ও বেলাল হোসেনকে গ্রেপ্তার করে।

বিএনএনিউজ/এবিএম নিজাম উদ্দিন/এইচ.এম।

 

 

 

 

 

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু