20 C
আবহাওয়া
৯:১৮ অপরাহ্ণ - জানুয়ারি ১৫, ২০২৬
Bnanews24.com
Home » ডিবি হেফাজতে সাংবাদিক শওকত মাহমুদ

ডিবি হেফাজতে সাংবাদিক শওকত মাহমুদ


বিএনএ, ঢাকা : সাংবাদিক শওকত মাহমুদকে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। রোববার (৭ অক্টোবর) বিকেলে ডিবির একটি দল রাজধানীর মালিবাগের বাসা থেকে তাকে সংস্থাটির কার্যালয়ে নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

ডিবি জানায়, রাজধানীর মালিবাগ এলাকা থেকে সিনিয়র সাংবাদিক শওকত মাহমুদকে হেফাজতে নেওয়া হয়েছে।

তাকে কোনো মামলায় গ্রেপ্তার করা হয়েছে কি না, জানতে চাইলে ডিবি কর্মকর্তা শফিকুল বলেন, ‘তার সঙ্গে কথা বলা হচ্ছে।’

শওকত মাহমুদ বিএনপির ভাইস চেয়ারম্যানও ছিলেন। দলের শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২০২৩ সালের মার্চে তাকে বহিষ্কার করা হয়েছিল।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ