বিএনএ, ঢাকা: দেশের বাজারে সোনার দাম আবারও বেড়েছে । প্রতি ভরি ভালো মানের সোনার দাম (২২ ক্যারেট) তিন হাজার ১৫০ টাকা বেড়ে প্রতি ভড়ির দাম দুই লাখ ৭২৬ টাকা। মঙ্গলবার থেকে সারা দেশে সোনার নতুন এ দাম কার্যকর হবে।
সোমবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার এ দাম বৃদ্ধির তথ্য জানায়।
এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি (পিওর গোল্ড) সোনার মূল্য বৃদ্ধি পেয়েছে। তাই সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস।
নতুন মূল্য অনুযায়ী ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে এক লাখ ৯১ হাজার ৬০৫ টাকা, ১৮ ক্যারেটের ভরি এক লাখ ৬৪ হাজার ২২৯, সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম এক লাখ ৩৬ হাজার ৪৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে।অপরিবর্তিত আছে রুপার দাম।
বিএনএ/ ওজি
![]()

