27 C
আবহাওয়া
১০:১০ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » হামের উপসর্গে আরও ৩ জন শিশু মৃত্যু

হামের উপসর্গে আরও ৩ জন শিশু মৃত্যু


বিএনএ, ঢাকা : গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে দেশে আরও ৩ জন শিশু মৃত্যুবরণ করেছেন। এই সময়ের মধ্যে নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ২১৮ জন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে ৭৬৭ শিশুর মৃত্যু হয়েছে। আর নিশ্চিত হামে মারা গেছে ৯৬ জন।

শুক্রবার (৭ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে মারা যাওয়া ৩ জনের দুই জন সিলেটের বাসিন্দা (সিলেট-১ ও হবিগঞ্জ-১) এবং ১ জন ময়মনসিংহের বাসিন্দা। তবে এ সময়ে পরীক্ষায় কারও হামজনিত মৃত্যু নিশ্চিত হয়নি।

স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদন বলছে, ১০১৭ জন নতুন রোগীসহ এখন পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৪ হাজার ৬৫৫ জন এবং নতুন রোগীসহ নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০১ জন। আর এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ১২ হাজার ৫২৫ জন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা