24 C
আবহাওয়া
১:৫৩ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » আপন জুয়েলার্স মালিকের বিরুদ্ধে করা মামলা বিচারে প্রস্তুত

আপন জুয়েলার্স মালিকের বিরুদ্ধে করা মামলা বিচারে প্রস্তুত

আপন জুয়েলার্স মালিকের বিরুদ্ধে করা মামলা বিচারে প্রস্তুত

বিএনএ,ঢাকা (আদালত প্রতিবেদক): কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মানি লন্ডারিং আইনে করা মামলায় আপন জুয়েলার্সের মালিক দিলদার হোসেন সেলিমের বিরুদ্ধে করা মামলা বিচারকার্য পরিচালনা করার জন্য প্রস্তুত হয়েছে বলে আদেশ দিয়েছেন আদালত।

রোববার (৭ মার্চ) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাকিম আবু বক্বর সিদ্দিক মামলার ‘অভিযোগপত্রটি দেখিলাম’ বলে তাতে স্বাক্ষর করেন। এরপর মামলাটি বিচারের জন্য প্রস্তুত হওয়ায় তা মহানগর দায়রা জজ আদালতে বদলির আদেশ দেন।দায়রা জজ আদালত অভিযোগ গঠন করলেই মামলাটির সাক্ষ্যগ্রহণ শুরু হবে।

এর আগে ২৮ ফেব্রুয়ারি ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

উল্লেখ্য, ২০১৭ সালের ১২ আগস্ট দিলদার হোসেন সেলিমের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে পাঁচটি মামলা দায়ের করে শুল্ক গোয়েন্দা।চোরাচালানের মাধ্যমে আনা প্রায় ১৫ মণ সোনা ও হীরা জব্দের ঘটনায় এবং এসব মূল্যবান ধাতু কর নথিতে অপ্রদর্শিত ও গোপন রাখার দায়ে তার বিরুদ্ধে মামলা করা হয়।এর মধ্যে গুলশান থানায় দুটি, ধানমন্ডি থানায় একটি, উত্তরা থানায় একটি ও রমনা থানায় একটি মামলা দায়ের করা হয়।তিনি বর্তমানে পার্সপোর্ট জমা রাখার শর্তে জামিনে রয়েছেন।

বিএনএ নিউজ/এসবি,ওজি

Loading


শিরোনাম বিএনএ
নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে