28 C
আবহাওয়া
৪:৩৭ পূর্বাহ্ণ - এপ্রিল ২৫, ২০২৬
Bnanews24.com
Home » নির্বাচনে দুইদিন বন্ধ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়

নির্বাচনে দুইদিন বন্ধ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়


বিএনএ, ঢাবি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুইদিনের ছুটি ঘোষণা করা হয়েছে।  আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধবার ও বৃহস্পতিবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও অফিসিয়াল কার্যক্রম বন্ধ থাকবে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে গণমাধ্যম পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচনকালীন নির্বাহী আদেশ অনুযায়ী সরকারি ছুটি ঘোষণার অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ