24 C
আবহাওয়া
১২:৪০ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » আচরণবিধি লঙ্ঘন : ড. রেজা কিবরিয়াকে শোকজ

আচরণবিধি লঙ্ঘন : ড. রেজা কিবরিয়াকে শোকজ


বিএনএ, হবিগঞ্জ : হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপির প্রার্থী ড. রেজা কিবরিয়াকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) তাকে এ নোটিশ দেওয়া হয়। নোটিশে নির্দিষ্ট অভিযোগের বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে এবং কেন তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে না—তা নির্ধারিত সময়ের মধ্যে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।

হবিগঞ্জের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ আরেফিন বিষয়টি নিশ্চিত করেছেন।

নির্বাচনী কর্তৃপক্ষের সূত্রে জানা গেছে, নির্বাচনী আচরণ বিধিমালার কয়েকটি ধারা লঙ্ঘনের অভিযোগ উঠায় এই শোকজ দেওয়া হয়। আগামী ১৪ জানুয়ারির মধ্যে লিখিত জবাব দেওয়ার জন্য নোটিশে বলা হয়েছে। বিষয়টি যাচাই-বাছাই শেষে তার জবাব সন্তোষজনক না হলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হতে পারে বলে জানানো হয়।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে