30.4 C
আবহাওয়া
৫:৪৮ অপরাহ্ণ - আগস্ট ৭, ২০২৬
Bnanews24.com
Home » ওমানের সঙ্গে সমঝোতায় ইরান

ওমানের সঙ্গে সমঝোতায় ইরান


বিএনএ, বিশ্ব ডেস্ক : ওমানের সঙ্গে ভবিষ্যৎ নৌ-চলাচল নিয়ে কোনও সমঝোতা হলেও কৌশলগত হরমুজ প্রণালি তাৎক্ষণিকভাবে খুলে দেওয়া হবে না বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা সুত্রে জানা যায়, হরমুজ প্রণালিতে ভবিষ্যৎ নৌ-চলাচলের ব্যবস্থা নিয়ে আলোচনা কেবল তেহরান ও মাসকাটের মধ্যে হচ্ছে এবং এর সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনও সম্পর্ক নেই।

প্রতিবেদনে আরও বলা হয়, ইরান ও ওমানের মধ্যে সমঝোতা হলেও তেহরানের ভাষায় ‘যুক্তরাষ্ট্রের লঙ্ঘন’ অব্যাহত থাকলে হরমুজ প্রণালি বন্ধই থাকবে।

এর আগে ইরানের বিভিন্ন সংবাদমাধ্যমে জানানো হয়, যুক্তরাষ্ট্র আলোচনায় হস্তক্ষেপ বন্ধ করলে নতুন নৌ-চলাচল করিডোর নিয়ে ওমানের সঙ্গে সমঝোতার কাছাকাছি পৌঁছেছে তেহরান।

ইরানি কর্মকর্তারা বারবার অভিযোগ করেছেন, সামরিক হুমকির মাধ্যমে ওয়াশিংটন আলোচনায় প্রভাব বিস্তার এবং সমঝোতা বিলম্বিত করার চেষ্টা করছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ