24 C
আবহাওয়া
১:৫৪ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » কেরানীগঞ্জে ছুরিকাঘাতে কিশোর নিহত

কেরানীগঞ্জে ছুরিকাঘাতে কিশোর নিহত

ছুরিকাঘাত

বিএনএ, ঢাকা : ঢাকার কেরানীগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত মো. নাদিম (১৮) নামে এক কিশোর ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।  মঙ্গলবার(০৫ জুলাই) সাড়ে সাতটার দিকে খোলামোড়া আদর্শ স্কুলের সামনে তাকে ছুরিকাঘাত করা হয়।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে ভর্তি করেন।  চিকিৎসাধীন অবস্থায় রাত একটার দিকে  মারা যায়।

নিহতের বাবা নিজাম উদ্দিন জানান,আমার ছেলে নিউমার্কেট একটি কাপড়ের দোকানে কাজ করতো।  দোকান ছুটির পর বাসায় ফেরার পথে কেরানীগঞ্জের খোলামোরা আদর্শ স্কুলের সামনে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে। পরে রাস্তায় রক্তাক্ত অবস্থায় ছেলে পড়ে থাকে। খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে  নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় রাত একটার দিকে মারা যায়। কারা আমার ছেলেকে মেরেছে এ বিষয়ে আমি কিছু জানি না বা বলতেও পারবোনা। এই ঘটনায় আরো একজন ছুরিকাঘাতে আহত হয়।  তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

কেরানীগঞ্জের খোলামুরা আদর্শ স্কুলের পাশে পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকেন বলে জানান তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়না তদন্তের জন্য  হাসপাতাল মর্গে রাখা হয়েছে।  বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

বিএনএনিউজ/আজিজুল/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে