27.9 C
আবহাওয়া
৬:৫৪ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » যে পরিমাণ সম্পদ রেখে গেলেন পেলে

যে পরিমাণ সম্পদ রেখে গেলেন পেলে


বিএনএ, বিশ্বডেস্ক : সর্বকালের সেরা ফুটবলার পেলে। ২৯ ডিসেম্বর ৮২ বছর বয়সে মারা গেছেন তিনি। বিশ্বের একমাত্র ফুটবলার হিসেবে তিনটি বিশ্বকাপ জিতেছেন এই কিংবদন্তি। পুরো ক্যারিয়ায়েও তার গোল সংখ্যা ১৩শ’ প্রায়। সবমিলিয়ে অনেক রেকর্ডে এখনও সবাই ওপরেই আছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলে।

দীর্ঘ ২২ বছরের ক্লাব ক্যারিয়ার আর ১৪ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে পেলে অনেক টাকাই আয় করেছেন। তবে বেশিরভাগ টাকা আয় করেছেন খেলা ছেড়ে দেয়ার পর।

এ প্রসঙ্গে পেলে নিজেও জানিয়েছিলেন, তার আয়ের বেশির ভাগ ফুটবল থেকে অবসর নেওয়ার পর। ফুটবল খেলে তিনি অতটা ধনী হতে পারেননি। খেলা ছেড়ে দেওয়ার পর বিজ্ঞাপন থেকে বেশি আয় করেছেন তিনি। তবে তামাক, অ্যালকোহল, রাজনীতি বা ধর্মীয় অনুষ্ঠান থেকে কোনো উপার্জন করেননি ফুটবলের এই রাজা।

পেলে সারা জীবনে কী পরিমাণ সম্পদ গড়েছেন তার একটি হিসাব দিয়েছে সেলেব্রিটি নেট ওর্থ। পোর্টালটির মতে, পেলের মোট সম্পদের পরিমাণ আনুমানিক ১০ কোটি মার্কিন ডলার। এর বেশির ভাগই বাণিজ্যিক চুক্তির মাধ্যমে আয় করা।

একই তথ্য জানিয়েছে স্প্যানিশ ক্রীড়া সংবাদমাধ্যম মার্কাও। তাদের খবরে বলা হয়, পেলে মৃত্যুর সময় ১০ কোটি ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ৪৪ কোটি টাকা) সমমূল্যের সম্পদ রেখে গেছেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি