26 C
আবহাওয়া
৩:৪৩ পূর্বাহ্ণ - অক্টোবর ৮, ২০২৬
Bnanews24.com
Home » প্রদীপের জামিন শুনানি ১০ জানুয়ারি

প্রদীপের জামিন শুনানি ১০ জানুয়ারি

প্রদীপের জামিন শুনানি ১০ জানুয়ারি

বিএনএ, চট্টগ্রাম : দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় টেকনাফ থানার বহিষ্কৃত ওসি প্রদীপ কুমার দাশের জামিন শুনানি হবে আগামী ১০ জানুয়ারি।বুধবার (৬ জানুয়ারি) সকালে চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালতে প্রদীপের আইনজীবী জামিন আবেদন করেন। আদালত রোববার (১০ জানুয়ারি) শুনানির দিন ধার্য করেছেন।

দুদকের আইনজীবী মাহমুদুল হক জানান,  আসামির জামিন আবেদন করা হলে নিয়ম অনুযায়ী তাকে আদালতে হাজির থাকতে হয়। যেহেতু আদালতে আসামি হাজির ছিলেন না তাই আদালত ১০ জানুয়ারি জামিন শুনানির দিন ধার্য্য করেছেন। মামলাটি যেহেতু খুবই গুরুত্বপূর্ণ তাই মামলার প্রতিবেদন দাখিলে সময় লাগছে।

প্রদীপ কুমার দাশের আইনজীবী রতন চক্রবর্তী বলেন, তার জামিনের জন্য আদালতে আবেদন করা হয়েছে। তিনি হাজির না হওয়ায়  ১০ জানুয়ারি জামিন শুনানির  দিন ধার্য্য করেছেন আদালত।

বিএনএনিউজ/আমিন

Loading


শিরোনাম বিএনএ
ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী দেশের সব স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট রসায়নে নোবেল পেলেন ফ্রান্স ও জাপানের দুই বিজ্ঞানী চেম্বার জজ স্থগিত করলো সারের ডিলারশিপ সংক্রান্ত হাইকোর্টের আদেশ ৭ই অক্টোবর: গাজার ট্র্যাজেডি ও বিশ্ব বিবেকের চরম পরাজয় দুই দিন বন্ধ থাকার পর ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনও কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না: ডি‌বি প্রধান প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী ডেঙ্গুতে রেকর্ড ১০ জনের মৃত্যু মৃত্যুর ১৪ বছর পর ফাঁস হলো আখতারুজ্জামান বাবুর জাপানি বিয়ে!