34 C
আবহাওয়া
৪:৪৮ অপরাহ্ণ - অক্টোবর ৭, ২০২৬
Bnanews24.com
Home » বিদেশ যাওয়ার আগে ভেবে নিবেন: প্রধানমন্ত্রী

বিদেশ যাওয়ার আগে ভেবে নিবেন: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিএনএ, ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বিদেশ যাওয়ার কথায় অন্ধের মতো ছুটবেন না। যেকোনও দেশে যাওয়ার আগে কোথায় যাচ্ছেন, কী কাজে যাচ্ছেন তা ভালোভাবে জেনে নেবেন। পাশাপাশি সংশ্লিষ্ট কাজের প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণ করবেন’

বুধবার (৬ জানুয়ারি) আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় রাজধানীর আগাঁরগাওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই অনুষ্ঠানের আয়োজন করে।

বর্তমানে দেশে কাজের ও খাবারের অভাব নেই মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, ‘এমন একটা সময় ছিল যখন দেশে কর্মসংস্থানের অভাব ছিল। যুব সমাজ যারা কর্মক্ষম তারা কাজ খুঁজে পেতেন না। ফলে তাদেরকে বিদেশে পাড়ি দিতে হতো। অনেকে ভালোভাবে যেতে পেরেছেন, আবার অনেকে ধোঁকায় পড়ে সর্বস্ব খুইয়ে নিজের জীবন নষ্ট করেছেন।’

শেখ হাসিনা বলেন, ‘দেশের আর্থসামাজিক ও অর্থনীতির উন্নয়নের ক্ষেত্রে প্রবাসীরা বিরাট অবদান রেখে যাচ্ছেন। তাদের সার্বিক কল্যাণেও বর্তমান সরকার বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে।’

বিএনএ/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
চেম্বার জজ স্থগিত করলো সারের ডিলারশিপ সংক্রান্ত হাইকোর্টের আদেশ ৭ই অক্টোবর: গাজার ট্র্যাজেডি ও বিশ্ব বিবেকের চরম পরাজয় দুই দিন বন্ধ থাকার পর ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনও কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না: ডি‌বি প্রধান প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী ডেঙ্গুতে রেকর্ড ১০ জনের মৃত্যু মৃত্যুর ১৪ বছর পর ফাঁস হলো আখতারুজ্জামান বাবুর জাপানি বিয়ে! চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ ‘মক্কা-মদিনা ছাড়া পুরো সৌদি আরব হামলার জন্য উন্মুক্ত’- হুথি বিদ্রোহীদের হুঁশিয়ারি ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সাধারণ ছুটি ঘোষণা