20 C
আবহাওয়া
৬:২৪ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » মিরসরাই ইকোনমিক জোনে আবারও শ্রমিকের মৃত্যু

মিরসরাই ইকোনমিক জোনে আবারও শ্রমিকের মৃত্যু

মিরসরাই ইকোনমিক জোনে আবারও শ্রমিকের মৃত্যু

বিএনএ, মিরসরাই: মিরসরাইয়ের ইকোনমিক জোনে গত ২৪ অক্টোবর ড্রেজার ডুবিতে ৮ শ্রমিকের মৃত্যুর মাত্র ১২ দিনের মাথায় একজন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার ( ৫ অক্টোবর) বিকেল ৪টায় ইকোনমিক জোনের বসুন্ধরা এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত শ্রমিক বসুন্ধরা কোম্পানির ক্যামিকেল ফরমিক সেক্সনে কাজ করত। তার নাম মো. জামিনুর রহমান (৩৫)।

ঘটনার বিবরণে জানা যায়, ঝুঁকিপূর্ণ ভাবে কাজ করার সময় উপযুক্ত নিরাপত্তা নিশ্চিত না করায় নির্মাণাধীন ভবনের ৪ তলা থেকে পড়ে যায় শ্রমিক জামিনুর রহমান। এসময় অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মিরসরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কবির হোসেন শ্রমিক নিহতের সত্যতা নিশ্চিত করে জানান, একজন শ্রমিকের মরদেহ থানা হেফাজতে রয়েছে। তদন্ত কাজ চলমান আছে। আইনি পক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিএনএ/আশরাফ, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী