34 C
আবহাওয়া
৬:৫০ অপরাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » মুশফিকের ক্যারিয়ারে ১০ম সেঞ্চুরি

মুশফিকের ক্যারিয়ারে ১০ম সেঞ্চুরি

মুশফিকের ক্যারিয়ারে ১০ম সেঞ্চুরি

বিএনএ: ক্যারিয়ারে ১০ম সেঞ্চুরি তুলে নিয়েছেন মুশফিকুর রহিম। বয়সসহ নানা সমালোচনায় জর্জরিত হয়ে টি-টোয়েন্টি ছেড়ে দিয়েছেন আগেই। এবার হয়তো ওয়ানডে এবং টেস্ট ক্রিকেটকেও বিদায় জানাবেন ধীরে ধীরে। তবে তার ব্যাটের ধার কিন্তু বাড়ছেন। মুশফিকুর রহিম বুঝিয়ে দিচ্ছিন তিনি জাত ব্যাটার।

আয়ারল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতে সমালোচনার জবাব দিয়ে অসাধারণ এক সেঞ্চুরি তুলে নিয়েছেন মুশফিক। ৪০ রানে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশ যখন ধুঁকছিলো, তখন হাল ধরেন মুশফিক এবং সাকিব। দু’জনের ব্যাটে গড়ে ওঠে ১৫৯ রানের বিশাল জুটি।

৮৭ রান করে সাকিব আউট হয়ে গেলেও মুশফিক নিজের ইনিংসটাকে নিয়ে গেলেন তিন অংকের ঘর পর্যন্ত। ১৩৫ বলে ক্যারিয়ারের ১০ম টেস্ট সেঞ্চুরি পূরণ করেছেন মুশফিকুর রহিম।

প্রায় এক বছর আগে (২৩ মে, ২০২২) এই মাঠেই শ্রীলঙ্কার বিপক্ষে অপরাজিত ১৭৫ রানের ইনিংস খেলেছিলেন মুশফিক। এরপর অবশ্য খেলা হয়েছেই মাত্র দুটি টেস্ট। এবার আবারও মিরপুরের মাঠে জ্বলে উঠলেন মুশফিক। আইরিশ বোলিংকে উইকেটের চারদিকে খেলে সেঞ্চুরি পূরণ করেন তিনি।

বিএনএ নিউজ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু সোমবার প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন সন্ত্রাসমুক্ত হবে জঙ্গল সলিমপুর, এখনই কাউকে উচ্ছেদ করা হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী সোমবার খুলছে অফিস-আদালত ও ব্যাংক মানিকগঞ্জে ভাবী ও ভাতিজাকে কুপিয়ে হত্যা করেছে দেবর ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু