21 C
আবহাওয়া
১২:৫১ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » ফেব্রুয়ারিতে রাকসু নির্বাচনের তফসিল : রাবি উপাচার্য 

ফেব্রুয়ারিতে রাকসু নির্বাচনের তফসিল : রাবি উপাচার্য 

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের রোডম্যাপ এবং তফসিল ফেব্রুয়ারি মাসের মধ্যেই প্রকাশিত হবে। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাবি উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব বিষয়টি নিশ্চিত করেছেন।

রাকসু নিয়ে গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব বলেন, “এ পদে আসার পরই একটি ঘোষণা দিয়েছিলাম যে, আমরা রাকসু নির্বাচন আয়োজন করতে চাই। সে লক্ষ্যেই বেশ কিছু প্রাথমিক কাজ সম্পন্ন হয়েছে। আমরা আশা রাখছি, এই ফেব্রুয়ারি মাসের মধ্যেই রাকসু নির্বাচনের রোডম্যাপ, তফসিলসহ একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা উপস্থাপন করতে পারবো।”

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সেপ্টেম্বরে দায়িত্ব নেওয়ার পরপরই উপাচার্য ৬ মাসের মধ্যে রাকসু নির্বাচনের ঘোষণা দেন। সে লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ে ক্রিয়াশীল ছাত্রসংগঠন এবং সামাজিক সংগঠনগুলোর সাথে রাকসু নির্বাচন প্রসঙ্গে আলোচনা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কিন্তু এরপর আর তেমন কোনো কার্যক্রম চোখে পড়েনি।

এদিকে সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্ত্বরে এক সংবাদ সম্মেলন করে রাকসু আন্দোলন মঞ্চ।

আরও পড়ুন : ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে বিক্ষুব্ধ ছাত্র জনতার ভাঙচুর

সেখানে লিখিত বক্তব্যে সংগঠনটির সদস্য সচিব আমানুল্লাহ খান আমান বলেন, “বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গত ৫ সেপ্টেম্বর দায়িত্ব নেওয়ার পরে বিভিন্ন সময়ে ৫-৬ মাসের মধ্যে রাকসু নির্বাচন দেয়ার কথা জানিয়েছেন। তার ঘোষিত সময় অনুযায়ী ফেব্রুয়ারির মধ্যে রাকসুর তফসিল ঘোষণার জন্য আমরা রাকসু আন্দোলন মঞ্চ থেকে জোর দাবি জানাচ্ছি।” তবে ঠিক কোন মাসে রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে— সে বিষয়ে কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। প্রশাসনের সাথে আলোচনার সময়, রাকসুর গঠন্তন্ত্র সংস্কারসহ বেশ কিছু বিষয় পরিবর্তনের দাবি জানিয়েছিল ছাত্রদল, ছাত্রশিবিরসহ বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু ক্রিয়াশীল ছাত্রসংগঠন। সে বিষয়গুলো নিয়ে কোনো বার্তা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আসেনি। এছাড়া, এখনও ভোটার তালিকা প্রস্তুত হয়নি।

অন্যদিক বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, রাকসু নির্বাচন আয়োজনের জন্য কাজ চলমান রয়েছে। নির্বাচনের রোডম্যাপ এবং তফসিল ঘোষণার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ক্যাম্পাসের ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের অচলাবস্থা নিরসন করবে রাজশাহী বিশ্ববিদ্যালয়।

বিএনএনিউজ২৪/ সৈয়দ সাকিব, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স