18 C
আবহাওয়া
৮:২৯ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » ৫ দিন বন্ধ থাকবে ডাচ বাংলা ব্যাংকের লেনদেন

৫ দিন বন্ধ থাকবে ডাচ বাংলা ব্যাংকের লেনদেন

৫ দিন বন্ধ থাকবে ডাচ বাংলা ব্যাংকের লেনদেন

বিএনএ, ঢাকা: পাঁচ দিনের জন্য ডাচ-বাংলা ব্যাংকের লেনদেন বন্ধ থাকবে বলে জানা গেছে। আগামী ১ জানুয়ারি থেকে ৫ জানুয়ারি পর্যন্ত ব্যাংকের সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে। জানা গেছে, ব্যাংকটির পিএলসির কোর ব্যাংকিং সফটওয়্যার আপগ্রেডেশন কার্যক্রম সম্পাদনের জন্য কার্যক্রম বন্ধ থাকবে।

ডাচ-বাংলা ব্যাংকের আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক সাময়িক এ কার্যক্রম বিরতির অনুমোদন দিয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অব-সাইট সুপারভিশন বিভাগ এ অনুমোদন দেয়।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, কোর ব্যাংকিং সফটওয়্যার আপগ্রেডেশন কার্যক্রম সম্পাদন করতে ১ জানুয়ারি থেতে ৫ জানুয়ারি পর্যন্ত ডাচ-বাংলা ব্যাংক পিএলসির সব ব্যাংকিং কার্যক্রম সাময়িকভাবে বিরত থাকবে বলে এ বিষয়ে ওই ব্যাংকের আবেদনে সম্মতি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ সম্মতি দেওয়া হয়েছে বলে নির্দেশনায় জানানো হয়েছে।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা