27 C
আবহাওয়া
১:৪১ অপরাহ্ণ - মে ৭, ২০২৬
Bnanews24.com
Home » খাগড়াছড়িতে ১৪৪ ধারা প্রত্যাহার

খাগড়াছড়িতে ১৪৪ ধারা প্রত্যাহার


বিএনএ, খাগড়াছড়ি : আটদিন পর খাগড়াছড়িতে ১৪৪ ধারা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন। শনিবার (৪ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার ফৌজদারী কার্যবিধি, ১৮৯৮ এর ১৪৪ ধারা জারির আদেশ প্রত্যাহার করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং জনগণের জানমালের ক্ষতিসাধনের আশঙ্কা থাকায় শনিবার দুপুর ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলায় ১৪৪ ধারা জারি করা হয়’।

‘বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় পার্বত্য জেলার খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলায় ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ মোতাবেক ১৪৪ ধারা জারির আদেশ প্রত্যাহারের চাহিদা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হতে পাওয়া গিয়েছে। তাই রোববার ভোর ৬টা থেকে পৌরসভা ও সদর উপজেলায় ১৪৪ ধারা জারির আদেশ প্রত্যাহার করা হলো’।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ