28 C
আবহাওয়া
৩:০৯ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » কিউকমের সিইও রিপন মিয়া ২ দিনের রিমান্ডে

কিউকমের সিইও রিপন মিয়া ২ দিনের রিমান্ডে

কিউকমের সিইও রিপন নিয়া ২ দিনের রিমান্ডে

বিএনএ, ঢাকা : ই-কমার্স কমার্স প্রতিষ্ঠান কিউকমের প্রধান নিবার্হী কর্মকর্তা (সিইও) রিপন মিয়ার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৪ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমামের আদালত শুনানি শেষে এ রিমান্ডের আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা মতিঝিল জোনাল টিমের (ডিবি) এসআই আ. মালেক পল্টন থানায় দায়ের করা এক ভুক্তভোগীর ডিজিটার নিরাপত্তা আইনের মামলায় আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

রোববার (৩ অক্টোবর) রাজধানীর ধানমন্ডি থেকে রিপনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

সম্প্রতি বিভিন্ন ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। ইভ্যালি, ই-অরেঞ্জের প্রতারণার পর অফিস বন্ধের এক নোটিশে নিজেদের অফিস বন্ধ ঘোষণা করে কিউকম। পণ্য দেওয়ার নামে গ্রাহকের কোটি কোটি টাকা সংগ্রহ করেছে প্রতিষ্ঠানটি। কিন্তু অনেক গ্রাহককে তারা পণ্য বুঝিয়ে দেয়নি বলে অভিযোগ পাওয়া গেছে।

বিএনএ নিউজ/শহীদুল/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা