20 C
আবহাওয়া
৩:১২ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে ২২ ব্রান্ডের অবৈধ চা জব্দ

চট্টগ্রামে ২২ ব্রান্ডের অবৈধ চা জব্দ


lবিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রাম নগরের চাক্তাইসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২২ নামের অবৈধ চা জব্দ করেছে চা বোর্ডের ভ্রাম্যমাণ আদালত।এ সময় চা ব্যবসার বৈধ লাইসেন্স না থাকা, অনুমোদনহীন চা ব্র্যান্ড ও নকল প্যাকেট ব্যবহার এবং চা কেনার বৈধ কাগজপত্র না থাকায় চাক্তাইয়ের তিনটি প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (৩ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ চা বোর্ডের উপসচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ রুহুল আমীন এ অভিযান পরিচালনা করেন।এ সময় আদালতের উপস্থিতি টের পেয়ে চায়ের খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা দোকান বন্ধ করে পালিয়ে যায়।অভিযানের সময় ব্যবসায়ীরা চা ব্যবসার বৈধ লাইসেন্স এবং চা কেনাবেচার প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারেনি। ২২ নামে অনুমোদনহীন অবৈধ চা বাজারজাত করারও প্রমাণ পায় ভ্রাম্যমাণ আদালত।

নিজাম টি হাউসকে ৫০ হাজার, চট্টলা টি হাউসকে ২০ হাজার এবং আবুল কাশেম নামে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

মোহাম্মাদ রুহুল আমীন বলেন, চাক্তাই বাজারের কিছু অসাধু ব্যবসায়ী লাইসেন্স ছাড়া অনুমোদনহীন চা ২প্যাকেটজাত করে দেশের বিভিন্ন অঞ্চলে দীর্ঘদিন ধরে বাজারজাত করছে এমন তথ্য পেয়ে আমরা অভিযান পরিচালনা করি। চা ব্যবসায় যেসব অনিয়ম রয়েছে তা প্রতিরোধে সারা দেশে চা বোর্ড ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

বাংলাদেশ চা বোর্ডের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল বোরহান এবং বাকলিয়া থানা পুলিশ সদস্যরাও ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অংশ নেন।

 

বিএনএনিউজ/এইচ.এমচ।

 

–

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী