26 C
আবহাওয়া
৭:২১ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » রাঙ্গামাটির ঝুলন্ত সেতু ডুবে গেছে

রাঙ্গামাটির ঝুলন্ত সেতু ডুবে গেছে


বিএনএ, রাঙ্গামাটি : গত কয়েকদিনের ভারী বর্ষণে ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ায় ডুবে গেছে জেলার পর্যটনের ঝুলন্ত সেতু। ঝুলন্ত সেতু ডুবে যাওয়ায় চলাচলের উপর নিষেধাজ্ঞা জারী করেছে রাঙ্গামাটি পর্যটন কর্পোরেশন।

রোববার (৩ সেপ্টম্বর) সকালে গিয়ে দেখা যায়, কাপ্তাই হ্রদের পাটাতনের ছয় ইঞ্চি পরিমাণ পানির নিচে তলিয়ে গেছে সেতুটি। এ সময় বেড়াতে আসা পর্যটকদের পারাপার বন্ধ করে দেয় পর্যটন কর্তৃপক্ষ।

রাঙ্গামাটি পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক অলোক বিকাশ চাকমা জানান, কাপ্তাই হ্রদের পানি বেড়ে ঝুলন্ত সেতু ডুবে ঝুঁকিপূর্ণ হয়ে যাওয়ায় পর্যটকদের জন্য আজ রোববার সকাল থেকে সেতু পারাপারের উপর নিষেধাজ্ঞা জারী করা হয়। পরিস্থিতি স্বাভাবিক হলে ঝুলন্ত সেতুটি আবার চলাচলে উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানান তিনি।

রাঙ্গামাটি পর্যটন বোট মালিক সমিতির নেতা মো. রমজান আলী জানান, টানা বর্ষণে ও পাহাড়ী ঢলের কারনে জেলার দৃষ্টিনন্দন ঝুলন্ত সেতুটি পানিতে ডুবে যাওয়ার কারণে পর্যটকরা এসে ফিরে যাচ্ছে। এতে আমরা ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছি।

পর্যটন শহর রাঙ্গামাটির দৃষ্টিনন্দন ঝুলন্ত সেতু দেখতে প্রতিবছর দেশ-বিদেশ থেকে প্রচুর পর্যটকের আসেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ