28 C
আবহাওয়া
৪:৫৭ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » মুক্তি পেল বান্দরবানে অপহৃত সাত শ্রমিক

মুক্তি পেল বান্দরবানে অপহৃত সাত শ্রমিক


বিএনএ, বান্দরবান : বান্দরবান জেলার লামা উপজেলায় অপহৃত সাত শ্রমিক মুক্তি পেয়েছেন বলে জানিয়েছে পুলিশ। সোমবার (৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে সরই ইউনিয়নের লুলাইং এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

তারা হলেন- কাঠ শ্রমিক মো. নুরু (৫০), মো. আলমগীর (৩৫), মো. শফি আলম (৩২), মো. হেলাল (৪০) ও গাড়িচালক মো. জামাল (৩২)। অপর দুইজনের নাম জানা যায়নি।

লামা উপজেলার সরই ইউনিয়নের কেয়াজুপাড়ার পুলিশ ফাঁড়ির তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ উপ পরিদর্শক (এসআই) আতিকুর রহমান জানান, যৌথ বাহিনীর অভিযানের মুখে অপহৃত সাত শ্রমিককে ছেড়ে দিয়েছে সন্ত্রাসীরা। তাদের মালিকের জিম্মায় পরিবারের সদস্যদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। তারা সবাই সুস্থ আছেন।

সরই ইউপি চেয়ারম্যান মো. ইদ্রিস জানিয়েছিলেন, সাত শ্রমিক চট্টগ্রামের লোহাগাড়া ও আমিরাবাদ এলাকার বাসিন্দা হতে পারেন।

শনিবার রাতে লামা উপজেলার লুলাইন এলাকা থেকে সাত শ্রমিককে অপহরণ করে নিয়ে যায় সন্ত্রাসীরা। এরপর থেকে তাদের উদ্ধারে নামে পুলিশ ও সেনা সদস্যের যৌথ বাহিনীর দল।

 

বিএনএনিউজ/এইচ.এম।/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি