28 C
আবহাওয়া
২:৪৭ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১২, ২০২৬
Bnanews24.com
Home » শাহ আমানতে ‘ওমান এয়ার’ ফ্লাইট চালু শনিবার

শাহ আমানতে ‘ওমান এয়ার’ ফ্লাইট চালু শনিবার

শাহ আমানতে ‘ওমান এয়ার’ ফ্লাইট চালু শনিবার

বিএনএ, চট্টগ্রাম : প্রায় সাড়ে ৪ মাস বন্ধ থাকার পর শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাস্কাটে ফ্লাইট চালু করছে ওমান এয়ার।শনিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টা ৫৫ মিনিটে  ফ্লাইটটি ছেড়ে যাওয়ার কথা রয়েছে।

ওমান এয়ারের চট্টগ্রামের স্টেশন প্রধান মো. আসিফ চৌধুরী এ তথ্য নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, শনিবার চট্টগ্রাম-মাস্কাট রুটের ফ্লাইটে আসন সংখ্যার ৭০ শতাংশ যাত্রী পেয়েছি আমরা।ওমানগামী ফ্লাইট চালু হওয়ায় দেশে অবস্থানরত প্রবাসীদের মনে স্বস্তি ফিরে এসেছে।

ওমানে ভ্রমণকারী যাত্রীদের বিভিন্ন স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।  স্বাস্থ্য কর্তৃপক্ষ অনুমোদিত করোনা ভ্যাকসিনের উভয় ডোজ নিতে হবে এবং কিউআর কোডসহ একটি ভ্যাকসিন সনদ দেখাতে হবে।

উল্লেখ্য, করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে গত এপ্রিলে বাংলাদেশসহ ১৮ দেশ থেকে ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছিল ওমান সরকার। চট্টগ্রাম থেকে গত ১১ এপ্রিল ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যায়। পরে তারা  গত ২৩ আগস্ট এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে।

বিএনএনিউজ২৪ডটকম/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
সমকালের বরিশাল অফিস থেকে সাবেক ব্যুরো প্রধানের মরদেহ উদ্ধার পাবনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত