28 C
আবহাওয়া
২:১৭ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » স্লোগানে স্লোগানে মুখর শহীদ মিনার চত্বর

স্লোগানে স্লোগানে মুখর শহীদ মিনার চত্বর

স্লোগানে স্লোগানে মুখর শহীদ মিনার চত্বর

বিএনএ, ঢাকা: দেশজুড়ে চলমান সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় নিহতদের হত্যার বিচারসহ ৯ দফা দাবিতে জনস্রোতে পরিণত হয়েছে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা। এসময় রাজধানীর বিভিন্ন স্থান থেকে দলে দলে মিছিল নিয়ে বর্তমান সরকারের পদত্যাগসহ সরকার বিরোধী বিভিন্ন স্লোগানে আন্দোলনকারীরা এসে যোগ দেন শহীদ মিনারে।

শনিবার (৩ আগস্ট) বেলা ২টার আগ থেকে আন্দোলনকারীরা জড়ো হতে শুরু করেন শহীদ মিনার চত্বরে। দুপুর দেড়টায় কেন্দ্রীয় শহীদ বেদীর সামনে সমবেত হন তারা। এ সময় আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দেন। আন্দোলনকারীদের স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো শহীদ মিনারসহ আশপাশ এলাকা। আন্দোলনকারীদের সঙ্গে তাল মিলিয়ে রিকশা চালকদেরও স্লোগানে দিতে দেখা যায়।

এদিকে বিকাল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে আন্দোলনকারীদের বিক্ষোভ মিছিল হওয়ার কথা থাকলেও আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল নিয়ে নির্ধারিত সময়ের আগে থেকে শিক্ষার্থীরা শহীদ মিনার এলাকায় এসে জড়ো হতে শুরু করেন। এদিকে বিক্ষোভ মিছিলে যোগ দিতে বিভিন্ন স্থান থেকে শিক্ষার্থীর সাথে সাধারণ মানুষও আসতে দেখা গেছে এই সমাবেশে।

এর আগে শুক্রবার (২ আগষ্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ এক ভিডিও বার্তায় এ কর্মসূচি ঘোষণা দেন। একইসঙ্গে রোববার থেকে ‘সর্বাত্মক অসহযোগ কর্মসূচি’ ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

বিএনএনিউজ/ রেহানা/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি